কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমাদ জুয়েল (ডেইলি কান্ট্রি টুডে), সদস্য সচিব মিশুক ভৌমিক (সাপ্তাহিক শুরূক) ও সম্মানিত সদস্য সোলাইমান আহমাদ (সাপ্তাহিক সবার খবর)।
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪ টায় তাড়াইল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি মুকুট রঞ্জন দাসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে ১ জানুয়ারি ২০২৫ থেকে আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করবেন।