সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে খিরার ফলনে ধস লোকসানের মুখে কৃষক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
তাড়াইলে খিরার ফলনে ধস লোকসানের মুখে কৃষক

কিশোরগঞ্জের তাড়াইলে খিরা চাষ করে  লোকসানের মুখে কৃষক। আবহাওয়া অনুকূলে না থাকায় এবং খিরার ফলন ভালো না হওয়ায় ক্ষতির সম্মুখীন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর তাড়াইল উপজেলায় খিরা আবাদ হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। খিরা একটি স্বল্পমেয়াদি ফসল। এর জীবনকাল মাত্র ৬৫-৯০ দিন। কম সময়ে ভালো আয় হওয়ায় রবি মৌসুমে হাওরাঞ্চলের শুরু তাড়াইল উপজেলার কৃষকের জন্য এটি একটি জনপ্রিয় ফসল।

গতকাল মঙ্গলবার সরজমিন উপজেলার বিভিন্ন হাওরে গত বছরের তুলনায় এ বছর খিরা ক্ষেত কম দেখা যায়। নারী-পুরুষ ও শিশুরা খিরা ক্ষেতে কাজে ব্যস্ত। কেউবা খিরা তুলছে, কেউবা বাছাই করছে আবার কেউবা বস্তায় ভরছে। তাড়াইল সদর বাজার বেলংকা রোডের কৃষক খাইরুল ইসলাম জানান, আবহাওয়া ঠিক থাকলে অন্য ফসলের চেয়ে খিরা চাষে অধিক লাভ হয়। এমন আশা থেকেই খিরা চাষ করেছি। কিন্তু এ বছর ফলন ভালো না হওয়ায় এবং ভালো দাম না থাকায় লোকসান গুনতে হবে। খিরা ক্ষেতে খিরা তুলতে আসা সোহানুর রহমান জানান, খিরা চাষে খরচ কম অধিক লাভ। তাই আমার বড় ভাই খায়রুল ইসলাম এ বছর খিরা চাষ করে ভালো দাম না পাওয়ায় আমরা লোকসানের মুখে পড়েছি। তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের কৃষক উজ্জল মিয়া বলেন, আমি ৮ কাটা জমি ৩০ হাজার টাকা দিয়ে অন্যের কাছ থেকে জমা নিয়েছি। এই জমিতে দুটি ফসল করব। একটি হল খিরা অন্যটি হল ইরি-বোরো ধান। ৮ কাটা জমিতে খিরা চাষে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ লাখ টাকার খিরা বিক্রি করতে পেরেছি। তিনি আরও বলেন, আমি আরও প্রায় ২০ হাজার টাকার খিরা বিক্রি করতে পারব। একই ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের কৃষক রুবেল মিয়া বলেন, আমি ৩ কাটা নিজের জমিতে খিরা চাষ করেছি। খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। কিছুদিনের মধ্যেই বাজারে খিরা বিক্রি করতে পারব। বাজারদর ভালো থাকলে ৪০ হাজার টাকার খিরা বিক্রি করতে পারব।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় আলোকিত বাংলাদেশকে জানান, এ বছর আবহাওয়া তেমন অনুকূলে না থাকায় বৃষ্টির কারণে অনেকেরই খিরা গাছ নষ্ট হয়ে যায়। তবে যাদের খিরা ক্ষেতের চারাগুলি হৃষ্টপুষ্ট হয়েছে তাদের ক্ষেতে রোগবালাই কম থাকায় কৃষক ভালো ফলন পাচ্ছেন। তিনি বলেন, রবি মৌসুমে খিরা চাষ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সঠিক ব্যবস্থাপনা এবং বাজারে চাহিদা বজায় থাকলে কৃষক এ সফলতা আরও দীর্ঘস্থায়ী করতে পারবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com