সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইল বাজার ইজারাদার মঈন উদ্দিনের সংবাদ সম্মেলন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
তাড়াইল বাজার ইজারাদার মঈন উদ্দিনের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের ভূমিকে ব্যক্তি মালিকানা ভূমি দাবি করে কতিপয় অসাধু ও কুচক্রী ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারি বিধি নিষেধ অমান্য করে নতুন মাছের আড়ৎ বসিয়েছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাজার ইজারাদার মঈন উদ্দিন।
গতকাল বুধবার বেলা ১১টায় তাড়াইল সদর বাজার মাছ মহলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইজারাদার মঈন উদ্দিন বলেন, আবহমানকাল থেকে তাড়াইল সদর মাছ বাজারটি চলমান রয়েছে। বাংলা ১৪৩১ পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছর মেয়াদে ৪৭ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি মঈন উদ্দিন তাড়াইল সদর বাজারের ইজারা প্রাপ্ত হয়ে যথারিতী বাজার পরিচালনা করা থাকাবস্থায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে হাট বাজার ইজারার চুক্তি দলিল সম্পাদন করি। এতে উল্লেখ রয়েছে, হাট-বাজারের মহাল সমূহ যথাযথ কর্তৃপক্ষের বা সরকারি নির্দেশ মোতাবেক পরিচালিত হবে। কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো মহাল বা মহালের অংশ বিশেষ অন্যত্র স্থানান্তর করা বা নতুন কোনো মহাল তৈরি করা যাবে না।
কিন্তু তাড়াইল সদর বাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে ব্যক্তি মালিকানা ভূমি দাবি করে কতিপয় অসাধু ও কুচক্রী ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারি বিধি নিষেধ অমান্য করে নতুন মাছের আড়ৎ বসিয়ে ব্যবসা করছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন নিবেদন করার পর আদালতের আদেশ বহাল রেখে সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তৌফিকুর রহমান ২০২৪ সালের অক্টোবরের ২১ তারিখে সেনাবাহিনী ও পুলিশ পাঠিয়ে বিবাধমান বাজার বন্ধ করে দেয়। বিবাদীগণ ৫২/২০২৩ নং মোকদ্দমা সিভিল ডিভিশন নং- ৯৩৫/২৩ পূর্বে ৬ মাসের রোল আনয়ন করে ছিল। যাহা ১৪৩০ বাংলা সনের ইজারার উপর বহাল ছিল।
কিন্তু ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৫২/২০২৩ নং মোকদ্দমা কোনো cost of action নাই। সেই ৫২/২০২৩ সিভিল মোকদ্দমা ৯৩৫/২০২৪ ওই রুলের উপর এক্সন্টেশন আদেশ এনে ২০২৪ সালের অক্টোবরের ২৮ তারিখ থেকে অবৈধ বাজারে ব্যবসা চলমান থাকায় জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার বরাবর আবেদন নিবেদন করেও কোনো ফলপ্রসূত না হওয়াতে ৫২/২০২৩ নং মোকদ্দমা ২০২৪ সালের নভেম্বর মাসের ২৭ তারিখে উঠাইয়া নেই এবং মহামান্য হাইকোর্ট থেকে ৫২/২০২৩ মোকদ্দমা বাতিল ও এর উপর রুল এক্সন্টেশন স্ট্রে-আদেশ একই সালের ১২ ডিসেম্বরে প্রাপ্ত হইয়া ১৫ ডিসেম্বরে উপজেলা নিবার্হী অফিসার বরাবর মামলা সংক্রান্ত আদেশের সহিমুরী নকলের ফটোকপি সহ মহামান্য হাইকোর্টের আদেশ কার্যকর ও বিজ্ঞ যুগ্ম জেলা জজ-১, কিশোরগঞ্জ ২০২৪ সালের আগষ্টের ১৮ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে অনুরোধ জ্ঞাপন করি।
তাড়াইল সদর বাজার ইজারাদার মঈন উদ্দিন আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার থেকে আদালতের আদেশের কোনো প্রকার সুফল পাচ্ছি না। তিনি হাইকোর্টের আদেশ ও যুগ্ম জেলা জর্জ কোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজেবাঝে কথা বলে আমাকে বিধায় দিয়ে দেয়। অপারগ হয়ে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর সকল আদেশ নির্দেশের ফটোকপি সংযুক্ত করে আবেদন করার পরেও এখনো পর্যন্ত আদালতের আদেশের কোনো সুফল পাই নাই। উপজেলা নির্বাহী অফিসার আমার ইজারা বাজারের গাফলতির কারণে প্রতিদিন আমার বাজারের ১০ হাজার টাকা টুল আদায় থেকে বঞ্চিত হচ্ছি। এসময় উপস্হিত ছিলেন, ব্যবসায়ী উপেন্দ্র বর্মন, পালন মিয়া, শফিক মিয়া, দুলাল মিয়া সহ বযবসায়ী মহল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com