সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে সম্মেলন ঘিরে দুপক্ষের সংষর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
তাড়াইলে সম্মেলন ঘিরে দুপক্ষের সংষর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত 

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের হামলায় রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন (৬০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৩জন।

গতকাল (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবুল হাসান রতন বানাইল গ্রামের মৃত নূরুল হুদার ছেলে। আগামী ১৫ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন। ওই সম্মেলন ঘিরে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা রতনের ওপর হামলা হয় বলে দলীয় একটি দাবি করেছে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. শাহানুর শুভ জানিয়েছেন, সাড়ে ১০টার দিকে আবুল হাসান রতনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।  বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ, পারিবারিক ও দলীয় সূত্র বলছে, আসন্ন সম্মেলন ঘিরে সভাপতি পদে দুজন প্রার্থী হয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা ও সদস্য সচিব সারোয়ার হোসেন লিটন-দুজনই সভাপতি প্রার্থী। নিহত আবুল হাসান রতন আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সমর্থক। 

জানা গেছে, শনিবার রাতে সম্মেলনকে সামনে রেখে বানাইল বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সভা করেন সদস্য সচিব সারোয়ার হোসেন লিটন। ওই সভায় সভাপতিত্ব করেন বানাইল গ্রামের বিএনপিকর্মী গিয়াস উদ্দিন। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন ক্ষুব্ধ হন।  রবিবার সকালে তিনি গিয়াস উদ্দিনের সঙ্গে বিষয়টি নিয়ে বিবাদে জড়িয়ে পরেন। এক পর্যায়ে সেখানে দুপক্ষের মধ্যে্ তুমুল হট্টগোল হয়। এ পরিস্থিতিতে গিয়াস উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রতনের ওপর হামলা চালালে সেখানে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পরেন রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি রতন। এ সময় গুরুতর আহত হন রতনের সমর্থক আরো ৩জন। আহত বিএনপির কর্মীরা হলেন, খালিদ হাসান (২২), রাসেল মিয়া (২৭) ও হৃদয় মিয়া (১৯)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ড ঘিরে তাড়াইলে উত্তপ্ত হয়ে পড়েছে। দুপুরে দুপক্ষ পরস্পরকে দায়ি করে উপজেলা সদরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে। দুই মিছিল থেকেই নিহত রতনের হত্যা কারীদের শাস্তি দাবি করা হয় এবং হত্যােকারীদের বিচার চাওয়া হয়।

ঘটনা সম্পর্কে  উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা বলেন, নিহত আবুল হাসান রতন আমার সমর্থক ছিলেন। তাঁকে প্রতিপক্ষ সারোয়ার হোসেন লিটনের লোকজন নির্মমভাবে হত্যাে করে। সম্মেলনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।  তবে এ অভিযোগ বিষয়ে কথা বলতে সদস্য সচিব সারোয়ার হোসেন লিটনকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান হত্যাকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, আসন্ন বিএনপির সম্মেলন ঘিরে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কাউকে আটক করা যায়নি। মামলা না হলেও পুলিশি তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com