ইংরেজি দৈনিক দ্যা ডেইলি কান্ট্রি টুডে’র উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েল তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় শুকরানা মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধা ৬টায় উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে উক্ত শুকরানা মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিবের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক হাফেজ মাওলানা শরীফুল ইসলামের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান। তিনি বলেন, এদেশে যারা হলুদ সাংবাদিকতা করে তাদেরকে বয়কট করতে হবে এবং নীতিবান, আদর্শবান সাংবাদিকদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে, সাংবাদিকদেরকে জাতির বিবেক হিসেবে অভিহিত করা হয় তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা উচিৎ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, বাংলাদেশ জামাতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাজী দেলোয়ার হোসেন ফুল মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাওয়ার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি বায়জিদ ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সমাজকল্যাণ উলামা পরিষদ সভাপতি মুফতি হাবিবুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোস্তফা হোসাইন, সেক্রেটারি ইসলাম উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী শহিদুল ইসলাম ভুঁঞা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।