সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

হোসেনপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
হোসেনপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, জরিমানা
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন সারের ডিলারের দোকান ও বাজারের দ্রব্যমূল্যের দাম যাচাই করার জন্য অভিযানসহ মনিটরিং পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা। 
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, স্যানিটারী ইন্সপেক্টর নাহিদ সুলতানা ও থানা পুলিশ সদস্যসহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় সারের ডিলারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।  এছাড়াও বাজারে বিভিন্ন দোকানে গিয়ে বাজার মনিটরিং করা হয়। মাংসের দোকান, মুদির দোকান, পোলট্রি ও কাঁচা বাজারে দ্রব্যমূল্যের দাম যাচাই করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com