সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

তাড়াইলে দুই ভুয়া সাংবাদিক জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে
তাড়াইলে দুই ভুয়া সাংবাদিক জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জের তাড়াইলে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃত ভুয়া সাংবাদিকরা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বলরামপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে জাহিদ (৩০) ও কিশোরগঞ্জ সদর থানার চর শোলাকিয়ার মৃত মির্জা শাহনেওয়াজ এর ছেলে কামরুল হাসান বেগ (৫৭)। এসময় তাদের কাছ থেকে দুটি লোগোসহ মাইক্রোফোন ও আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার ধলা ইউনিয়নের ধলা গ্রামের মেহের উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ। ভুয়া সাংবাদিক পরিচয় বহনকারী আটক ব্যক্তিদের গতকাল শনিবার দুপুর ২ টায় জেলা আদালতে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার উপজেলার ধলা গ্রামের মেহের উদ্দিন বাদী হয়ে ভুয়া সাংবাদিক পরিচয় বহনকরে হয়রানির অভিযোগে তাড়াইল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ধলা গ্রামের মেহের উদ্দিনের বাড়িতে দুই ভুয়া সাংবাদিক সহ ৫/৬ জন লোক অনধিকার প্রবেশ করে মোবাইলে বাড়ির ছবি ও ভিডিও ধারন করছে। তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা নিজেদের সাংবাদিক ও ডিজিএফআই এর লোক পরিচয় দেয়। একজনের হাতে সংবাদ মিডিয়ার মাইক্রোফোন ছিল। উপস্থিত অন্যরা বলাবলি করছে আমার ছেলেরা সরকারি চাকরি করে অবৈধভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করে কামাইছে। সেই টাকা দিয়ে এলাকায় জমি-জমা, বাড়ি-গাড়ি ক্রয় করছি। তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় আমার ডাকচিৎকারে এলাকার লোকজন আগাইয়া আসে। উপস্থিত লোকজনদের দেখে চারজন লোক দৌঁড়ে পালিয়ে যায় এবং দুইজনকে আটক করি। উপস্থিত লোকজনের কাছে তারা স্বীকার করে আমাকে ভয়ভীতি দেখিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেয়ার জন্য তারা মিথ্যা সাংবাদিক ও ডিজিএফআই এর লোক সেজেছে।

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, ভুক্তভোগী মেহের উদ্দিনের কাছ থেকে দুই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া সাংবাদিক পরিচয় বহনকরে হয়রানির লিখিত অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। আসামিদের জেলা আদালতে পাঠানো হয়েছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com