সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

পাটকাঠি বিক্রি করে স্বাবলম্বী তাড়াইলের কৃষক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
পাটকাঠি বিক্রি করে স্বাবলম্বী তাড়াইলের কৃষক

কিশোরগঞ্জের তাড়াইলে এ বছর পাটের ফলন ভালো হয়েছে। কিন্তু পাটের দাম কৃষককে ঠেলে দিয়েছে লোকসানের মুখে। তবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটিয়েছে পাটকাঠি। পাটের দাম খুব একটা ভালো না পেলেও পাটকাঠির দাম দিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন কৃষকরা।

তাড়াইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে এ বছর ৮১৯ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৭০৪ হেক্টর জমিতে। দেশী ১০০ হেক্টর, তোষা ৫০ হেক্টর, কেনাফ ৩৫০ হেক্টর ও মেস্তা ২০৪ হেক্টর জমিতে।

এবার পানির সংকট থাকার কারণে পাটের সোনালি রং খুব কম লক্ষ্য করা গেছে। উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের কৃষক আবদুল গণি (৬৪) জানান, গত বছর পাটের দাম কিছুটা ভালো ছিল। সেই আশায় এ বছরও সাত কাটা জমিতে পাটের আবাদ করেছিলাম। তবে এ বছর বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি বেশি হলে গাছ মোটাতাজা হতো, এতে আঁশও বেশি পাওয়া যেত, কৃষকরা দামও ভালো পেতেন। তিনি আরও বলেন, গত বছরের চেয়ে এ বছর পাটের দাম তুলনামূলক কম, আমি আগের বছরের চেয়ে এ বছর প্রায় তিন কাঠা বেশি জমিতে পাট চাষাবাদ করেছি। হালচাষ, সার-বীজ, সেচ-নিড়ানি, পাট কাটা, ধোয়া শুকানোয় অনেক টাকা ব্যয় হয়েছে। তবে পাটকাঠি বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেব।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হাবিবুর রহমান, আলতু মিয়া, রমজান আলী বলেন, পাটকাঠি আমাদের এলাকায় পাটখড়ি নামে পরিচিত। আবার কোথাও পাটকাঠি নামও শোনা যায়। আগে সস্তা জ্বালানির বাইরে পাটখড়ির তেমন ব্যবহার ছিল না। বাজারে পাটখড়ির চাহিদা বাড়ায় আঁশের পাশাপাশি কাঠির দামও ভালো পাওয়া যায়। তারা আরও বলেন, পাট চাষ করে এই বছর আমাদের খরচ উঠছে না। পানি কম থাকায় পাট জাগ দিতে হয়েছে পুকুরে। সরেজমিন জানা যায়, কৃষকরা জমির পাট থেকে যে পাটখড়ি পেয়েছে তা ভালোভাবে শুকিয়ে পরিষ্কার করে বিক্রি করতে পারলে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে তাদের। গ্রামের মানুষ রান্নার কাজে ও ঘর দেয়ার কাজে ব্যবহারের জন্য পাটকাঠি কিনে থাকে। পাশাপাশি প্রতি আঁটি পাটখড়ি ১৫ টাকা থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে। এতে কৃষকরা পাটের কম দাম পেলেও পাটখড়ি বিক্রি করে বাড়তি অর্থ ঘরে তুলতে পারছেন।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় আলোকিত বাংলাদেশকে বলেন, শস্যভান্ডার খ্যাত তাড়াইল উপজেলায় এ বছর বৃষ্টির অভাবে পাট আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তিনি আরও বলেন, পাটকাঠি রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যে কারণে কৃষকরা পাটখড়ি বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com