সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

তাড়াইল বান্দুলদিয়া গ্রামীণ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
তাড়াইল বান্দুলদিয়া গ্রামীণ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া আব্বাসিয়া হাফিজিয়া মাদরাসা থেকে খালপাড় পর্যন্ত ১ কিলোমিটার  গ্রামীণ রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভাঙা সড়ক, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের আব্বাসিয়া হাফিজিয়া মাদরাসা থেকে খালপাড় পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির এ দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বান্দুলদিয়া গ্রামের বাসিন্দা মাস্টার মতিউর রহমান, অবসরপ্রাপ্ত সৈনিক হাজী আবদুর রশিদ ও সোহাগ মিয়া জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহনের যাতায়াত ব্যাহত হওয়ায় বিকল্প রুটে যেতে হয়, এতে সময় ও খরচ দুটিই বাড়ছে। বান্দুলদিয়া গ্রামের কৃষক সাইকুল ইসলাম, ফজলুর রহমান ও আবদুল মোতালিব বলেন, ফসল নিয়ে বাজারে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ধান, চাল বা সবজি বিক্রি করেও লাভ থাকে না। বান্দুলদিয়া আবদুর রহমান ভুঁইয়া বাজারের ইজিবাইক ও অটোভ্যান চালক রতন মিয়া, নাছির মিয়া ও জসিম মিয়া বলেন, রাস্তাটি ভালো থাকলে এক হাট থেকে আরেক হাটে যেতে সহজ হতো। এখন সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। যাত্রীও কমে গেছে। খানাখন্দ আর কাদার কারণে অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি ফিরতে হয়। গাড়ির কন্ট্রোল বক্স ও মোটর বারবার নষ্ট হয়ে যায়। স্থানীয় দোকানদার শফিকুল ইসলাম, মোবারক মিয়া ও নুরুল ইসলাম বলেন, মাল আনতে অতিরিক্ত ভাড়া লাগছে, এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে।

উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারেছ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বারবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কাজ হচ্ছে না। এলাকাবাসীর পক্ষে তিনি আরও বলেন, রাস্তাটি দ্রুত পাকা করাসহ স্থায়ী সমাধান খুবই জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন  বলেন, তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া আব্বাসিয়া হাফিজিয়া মাদরাসা থেকে খালপাড় পর্যন্ত ১ কিলোমিটার গ্রামীণ রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে জুয়েল মিয়া লিখিত একটি আবেদন দিয়েছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে অতিদ্রুত রাস্তাটি পাকা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com