সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

তাড়াইলে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
তাড়াইলে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস” পালন উপলক্ষে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনের সঞ্চালনায় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উৎযাপনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। উক্ত আলোচনা সভায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ১৯ জুলাই শহীদ হওয়া তাড়াইল উপজেলার তরিকুল ইসলাম রুবেলের আত্মার মাগফেরাত কামনাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

জুলাই শহীদ দিবস উৎযাপনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানা তদন্ত কর্মকর্তা শ্যামল রায়,
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর),
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামির হোসেন সাকী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া পরিবারের সদস্যবৃন্দ সহ বৈষম্যবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com