জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উক্ত শপথ পাঠ ও আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ পাঠের মাধ্যমে একটি উন্নত, মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার শপথ গ্রহণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে সমাজসেবা অধিদপ্তর মাঠ পর্যায়ে করণীয় নির্দেশনা প্রদান করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন সহযোগী হিসেবে সহযোগিতা করবে। বক্তারা আরও বলেন, জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গড়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানটি একটি সামাজিক উদ্যোগ, যার লক্ষ্য হলো জুলাই মাসের ঐতিহাসিক তাৎপর্যকে কাজে লাগিয়ে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগণ।