জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা গ্রাফিতি ও চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। এক বছর আগে এই দিনে জুলাই গণ-অভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় আমাদের দেশ। গণ-অভ্যুত্থানে শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন সকল জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী প্রমূখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগণ।