সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাব।

গতকাল শনিবার দুপুর ৩ টায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি করেন মুকুট রঞ্জন দাস। বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মুকরামিন খান স্বাধীন, দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি ওয়াসিম সোহাগ, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল।

এছাড়া দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন,  দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মাকদুম সাত্তার রুবেল, দৈনিক দেশের খবরের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ, দৈনিক জনতার খবরের উপজেলা প্রতিনিধি ওমর খান সানী, আলী হোসেন গেনু, কাজল বিশ্বাস সহ
অনেকে উপস্থিত ছিলেন।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন সংবাদকর্মীর কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করেন। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে। সাংবাদিক হত্যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com