সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

তাড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছিদ্দীকুর রহমান। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, তাড়াইল থানা পুলিশ অফিসার সাব্বির রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী প্রমূখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগণ।
.
বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে যুবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। অনুষ্ঠান শেষে নির্বাচিত যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com