সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

তাড়াইলে টাইফয়েড টিকাদান নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
তাড়াইলে টাইফয়েড টিকাদান নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” উদ্বোধন শেষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।

সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করে জনগণের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখছেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে তাড়াইল উপজেলায় মোট ৫৬ হাজার ১৫০ জন শিশু উক্ত টিকা প্রদান করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com