সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে খাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
তাড়াইলে খাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অজ্ঞাতনামা (৫৫) এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দ এলাকার কুবাদীয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর কেউ তাকে চিনতে পারেননি।

লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com