শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবো না-আল্লামা মামুনুল হক

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবো না-আল্লামা মামুনুল হক

দেশ ও জাতির স্বার্থে কোনো ধরনের আপোষ না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, এবার বাংলাদেশের মানুষ ইসলামের বিজয় দেখবে। বাংলার মানুষ জাগ্রত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনি, হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ প্রমুখ।

বক্তারা দেশ, ইসলাম ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com