শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার (২৩ নভেম্বর) সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বিকাল ৩টায় স্থানীয় স্কুল মাঠে জানাজা শেষে উপজেলার উত্তর চর পুমদী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী জজ রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, ওয়ালিউল্লাহ রব্বানী, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাবেক পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসিম সবুজ, জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com