বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।

আজ বৃহস্পতিবার(১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব ১৫ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।

গত ২৪ ঘণ্টায় হামে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয় শিশুর দুটি ঢাকা বিভাগের, দুটি সিলেট বিভাগের, একটি রাজশাহী বিভাগের, একটি চট্টগ্রাম বিভাগের।

এই সময়ে সর্বোচ্চ ৭৮ শিশুর হাম শনাক্ত হয় ঢাকা বিভাগে। বরিশাল বিভাগে ৬ শিশুর হাম শনাক্ত হয়। ৪ শিশুর হাম শনাক্ত হয় রাজশাহী বিভাগে। চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুটি করে শিশুর হাম শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৮ শিশু ভর্তি হয়। সবচেয়ে কম ৮ শিশু ভর্তি হয় রংপুর বিভাগে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭২৪ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৩ শিশু, চট্টগ্রাম বিভাগে ১১০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭২ শিশুর।

একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২০ হাজার ৩৫২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ১২৯। তাদের মধ্যে ৩ হাজার ৬৫ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৪৯৬।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com