শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি সমাজ উন্নয়নে সমবায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধা। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম, হোসেনপুর থানা ওসি (তদন্ত) লিমন বোস, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও নিউ অগ্রণী মাল্টিপারপাস সমবায়ের সভাপতি তাজুল ইসলাম বুলবুল, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম অর্জুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সমবায়ী সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলায় বর্তমানে মোট ১২৭টি সমবায় সমিতি রয়েছে, যেখানে নারী-পুরুষ মিলিয়ে সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার ৪২ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com