কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও আব্দুর রশিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ও শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল, হোসেনপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জাকির হোসেন, জুলাই যোদ্ধা আল-আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক, খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান হাবিব, হোসেনপুর উপজেলা মূলধারার সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক মিজানুল হক, সাংবাদিক ও কলামিস্ট মো. মিজানুর রহমান মামুন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী এবং শহিদ বুদ্ধিজীবী আবু হেনা শামছুদ্দোহার কন্যা সুরাইয়া আক্তার হেনাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।