শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

১০ মাসে আটটি যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের, প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
১০ মাসে আটটি যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের, প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পূর্বের দাবির প্রতিধ্বনি করে বলেছেন, তিনি ১০ মাসে অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “আমি আমেরিকান শক্তি পুনরুদ্ধার করেছি, ১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৯ মিনিটের এই ভাষণে ট্রাম্প সাধারণত যেসব বড় ধরনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টরা দিয়ে থাকেন, সেরকম কোনো নতুন ঘোষণা দেননি।

ভাষণে ট্রাম্প আরও বলেন, “আমাদের জাতি শক্তিশালী। আমেরিকা সম্মানিত এবং আমাদের দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। আমরা এমন একটি অর্থনৈতিক উচ্ছ্বাসের জন্য প্রস্তুত, যা বিশ্ব কখনো দেখেনি।”

তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত নন অনেক পর্যবেক্ষক। তাদের মতে, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন কিংবা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি এনেছেন—এমন দাবির পক্ষে যথেষ্ট বাস্তব ভিত্তি নেই।

বিশেষ করে জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। পর্যবেক্ষকদের মতে, ওই সংঘাত থামানোর পেছনে একাধিক দেশের সমন্বিত উদ্যোগ কাজ করেছে, শুধু যুক্তরাষ্ট্রের একক ভূমিকা নয়।

এ ছাড়া গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে শত্রুতা নিরসনের দাবিও করেন ট্রাম্প। পাকিস্তান যুদ্ধ থামাতে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্টকে কৃতিত্ব দিলেও, ভারত জোর দিয়ে বলে যে, এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।

অন্যদিকে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সেখানে মানবিক সহায়তা প্রবেশেও নিয়মিত বাধা দেওয়া হচ্ছে। এ কারণে গাজা পরিস্থিতিকেও ট্রাম্পের শান্তি আনার দাবির পক্ষে শক্ত যুক্তি হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা।

ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী ও একাধিক বিশ্লেষক বলেছেন, গাজায় যুদ্ধবিরতি কেবল নামেই বিদ্যমান। কারণ ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে চলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com