শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

পাকুন্দিয়ার স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, স্বামী সাকিব পলাতক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ার স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, স্বামী সাকিব পলাতক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইভা (২০) নামের এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী সাকিব মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইভা ওই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। আর ঘাতক স্বামী সাকিব একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

জানা যায়, আগরপাট্টা গ্রামের সাকিব তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন ছয়চির গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে ইভাকে। তাদের একটি ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ইভা তার বাবার বাড়িতেই থাকতো।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ছয়চিরের শশুর বাড়িতে যায় সাকিব। সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সে। পরে আশেপাশের লোকজন ইভাকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম পাকুন্দিয়া প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com