শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

রাজবাড়ী‌তে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কে‌টে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
রাজবাড়ী‌তে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কে‌টে হত্যা

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরে সুরাইয়া নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ব‌টি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভো‌রে ধুলদী জয়পুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে বলে রাজবাড়ী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান।

নিহত ওই গৃহবধূর নাম সুরাইয়া আক্তার (২০)। তিনি ধুলদী জয়পুর গ্রা‌মের রেজাউল ইসলামের স্ত্রী।

নিহতের ভাসুর মো. মিজানুর রহমান ব‌লেন, প্রতিনিদিন ভো‌রে সুরাইয়া ঘুম থে‌কে উঠে মা‌য়ের সঙ্গে ফজ‌রের নামাজ প‌ড়ে। এরপর মা প্রতি‌দি‌ন হাঁট‌তে বের হয়। আর সুরাইয়া উঠান ঝাড়ু দেয়। আজকে ভোরে আমরা ঘু‌মিয়ে ছিলাম। মা হাঁটা শেষ ক‌রে ফিরে সুরাইয়াকে খুঁজ‌তে থাকে। কোথাও না পে‌য়ে আমা‌দের কা‌ছে জিজ্ঞাসা ক‌রে। প‌রে আমরাও খুঁজ‌তে থা‌কি। খোঁজাখুঁ‌জির এক পর্যা‌য়ে দে‌খি খ‌ড়ির ঘ‌রে তার রক্তাক্ত মর‌দেহ প‌ড়ে আছে।

তিনি ব‌লেন, চার মাস আগে মার ছোট ভাই‌য়ের সঙ্গে সুরাইয়ার বি‌য়ে হয়। কে বা কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে জা‌নি না। যেই জ‌ড়িত থাকুক, তা‌দের আই‌নের আওতায় আনার দা‌বি জানা‌চ্ছি।

খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে ওসি জিয়াউর রহমান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com