শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাড়াইলে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল 

রুহুল আমিন
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাড়াইলে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমআর নামাজের পর মিছিলটি তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ হত্যাকাণ্ডকে স্বাধীন মতপ্রকাশের ওপর হামলা বলে উল্লেখ করে বলেন- প্রকাশ্যে গুলি করে হত্যা প্রমাণ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তাড়াইল থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নিহত উসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com