শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

সারা বাংলাদেশ আজ কাঁদছে: শহীদ হাদির জানাজায় ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
সারা বাংলাদেশ আজ কাঁদছে: শহীদ হাদির জানাজায় ধর্ম উপদেষ্টা

জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জানাজায় অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সারা বাংলাদেশ আজ কাঁদছে। হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন।”

জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, “তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করে দেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন—আধিপত্যবাদবিরোধী একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার—সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন।”

ধর্ম উপদেষ্টা বলেন, শহীদ হাদির শাহাদাতে শুধু তার পরিবার নয়, পুরো জাতি শোকাহত। “সারা বাংলাদেশ আজ কাঁদছে”—এই শোক সাধারণ মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের গ্রাম-গঞ্জ, শহর-বন্দরসহ সব মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও জিকির-আজগার সম্পন্ন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com