শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় বাড়ল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় বাড়ল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের সময় এক সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন। সংস্থাগুলো আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে বলে জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগ।

রোববার (২১ ডিসেম্বর) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনের সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সংসদ ও গণভোট হবে হবে আগামী ১২ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর ভোটের তারিখ দিয়ে তফসিল ঘোষণা করেন।

এর আগে ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছিল। এখন সেই আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়ল।

এবার পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাযোগ্যতা এইচএসসি বা সমমান ঠিক করা হয়েছে। ভোটকে সামনে রেখে ইসি ইতোমধ্যে ৮১টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে। সেই সব সংস্থা কে কোন নির্বাচনি এলাকায় ভোট পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা জানিয়ে আবেদন করতে হবে। এদিকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, সংস্থা ও সংবাদমাধ্যমকে পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়ে তাদের ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com