শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ইনকিলাব মঞ্চের ৩ দাবিসহ নতুন কর্মসূচি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এক মাসের মধ্যে বিচার সম্পন্নসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শহীদ মিনারে শহীদি শপথ অনুষ্ঠান কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

তিনি জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘শহীদি শপথ’ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদের স্মরণ করা হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদি শপথ পাঠ করব। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

সংগঠনটি জানিয়েছে, হাদি যে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই চেতনাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো একক ঘটনার প্রতিবাদ নয়; বরং দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান।

এর আগে সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনারের দিকে অগ্রসর হয়ে সেখানে সমাবেশে রূপ নেয়।

এ সময় ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবির অগ্রগতি না হলে আন্দোলন আরও বিস্তৃত ও ধারাবাহিক কর্মসূচিতে রূপ নেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com