শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকি মোকাবিলা: ফসল বীমার আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
জলবায়ু ঝুঁকি মোকাবিলা: ফসল বীমার আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম জানিয়েছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষকের ফসলকে বীমার আওতায় আনতে সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেছেন, খসড়া আইনের আলোকে ‘জলবায়ু ঝুঁকি বীমা’ নীতিমালা তৈরির কাজও শুরু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত ‘এনহান্সিং মিডিয়া ক্যাপাসিটি অন ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে বিশ্ব খাদ্য কর্মসূচি, ইআরএফ ও অক্সফাম ইন বাংলাদেশ।

ইডিআরএ চেয়ারম্যান বলেন, প্রতি বছর, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ তাদের ঘরবাড়ি এবং জীবিকা হারাচ্ছে। এ কারণেই শক্তিশালী সামাজিক সুরক্ষা এবং টেকসই বীমা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বীমা ক্ষতির উপর নির্ভর করে হয়, তবে জলবায়ু পরিবর্তনগত ঝুঁকিগুলো ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত। এর জন্য প্যারামেট্রিক বা আবহাওয়াভিত্তিক বীমা প্রয়োজন। এটির আইনি স্বীকৃতি নেই বাংলাদেশে; নীতিমালা হলে স্বীকৃতি মিলবে।

তিনি বলেন, বাংলাদেশে ফসলের বীমা করতে আইনিসহ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। কৃষি আবহাওয়া সংক্রান্ত শক্তিশালী তথ্য ভাণ্ডার, প্রযুক্তি ও একাধিক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় একটি চ্যালেঞ্জ। বাংলাদেশে আবহাওয়া সূচকের তথ্যের ওপর নির্ভর করে বীমা করার আইনি কোনো স্বীকৃতি নেই। সারা দেশে কোন এলাকায় কতোটুকু বন্যা হয় বা হবে, তার কোনো তথ্য ভাণ্ডার নেই। অতি শীত, অতি বর্ষা বা তাপ ও বাতাসের প্রবাহে কখন কী পরিমাণ ক্ষতি হতে পারে, তাও বলা সম্ভব না। আবহাওয়া বিরূপ হলেই যে ফসলের ক্ষতি হয়, তাও নির্ণয় করা জটিল।

কোনো এলাকার ফসলের বীমা করা সহজসাধ্য কাজ নয় মন্তব্য করে আসলাম আলম বলেন, “বীমা প্রক্রিয়া বাস্তবায়নে আইডিআরএয়ের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, কৃষি ও দুর্যোগ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় প্রয়োজন।

ইডিআরএ চেয়ারম্যান বলেন, কৃষির সঙ্গে সম্পৃক্ত আবহাওয়া তথ্য বিশ্লেষণ করে বীমা করাকে ‘প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ বলা হয়। বীমা আইন সংশোধন করে ‘প্যারামেট্রিক ইনস্যুরেন্স’র সংজ্ঞা নির্ধারণ ও আইনে যুক্ত করা যেতে পারে। বিশ্বের অন্যতম একটি জলবায়ু ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে ঝুঁকির মাত্রা বাড়ছে। শীতের স্থায়িত্ব কমেছে ১৫ দিন, যা কৃষি ও জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে অক্সফামের জ্যেষ্ঠ কর্মকর্তা নাফিসা তাসনিম খান।

প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে বারবার জলবায়ু দুর্যোগের মুখোমুখি হয়। এতে মোট দেশজ উৎপাদনের(জিডিপি) আনুমানিক ১ শতাংশ ক্ষতি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, জলবায়ু ঝুঁকি বাড়ার সাথে সাথে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও বিকশিত হতে হবে। দুর্যোগের পরে দরিদ্র পরিবারগুলোকে ঋণের কবলে পড়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে জলবায়ু বীমা।

বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের নীতি (কর্মসূচি) বিভাগের কর্মকর্তা নুরুল আমিন বলেন, সিআরআইয়ের মাধ্যমে, আমরা দুর্যোগ প্রতিক্রিয়ায় পূর্বাভাস দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করছি এবং এটি জানাতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

“বীমার আওতায় আসলে জলবায়ু-ঝুঁকিপূর্ণ পরিবারকে সাহায্যের জন্য কারো অপেক্ষা করতে হবে না।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com