জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতা। পরে তিনি গ্রেপ্তার হয়েছেন।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহামুদ জানান, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাপস হালদারকে (৩৫) মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
তাপস ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।