শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালি প্রসাদ দাস আর নেই

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালি প্রসাদ দাস আর নেই

হোসেনপুর উপজেলা সদর ঢেকিয়া গ্রামের বাসিন্দা, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির প্রচার সম্পাদক ও হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালি প্রসাদ দাস (৬৪) আর নেই। তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সাবেক সাধারণ সম্পাদক ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের সভাপতি নরেশ চন্দ্র মোদক, শ্রী শ্রী ভারত ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বনিক, হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক তাপসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদ এবং হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুম কালি প্রসাদ দাসের শেষকৃত্য অনুষ্ঠান শুক্রবার বিকাল ৩টায় শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের শ্মশানঘাটে অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com