শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ-২ আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী জালাল উদ্দীন

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-২ আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী জালাল উদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম।

মনোনয়ন দাখিলকালে জালাল উদ্দীনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন, মো. মাহমুদুজ্জামান রিপন, আব্দুল কুদ্দুস মোমেন, আব্দুস সাত্তার ও এমদাদুল হক ভুলু। এছাড়া পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীনসহ দলীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com