শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

নিকলীতে ঘন কুয়াশা ও তীব্র শীত টানা তিন দিন সূর্যের দেখা নেই, দুর্ভোগে জনজীবন

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
নিকলীতে ঘন কুয়াশা ও তীব্র শীত টানা তিন দিন সূর্যের দেখা নেই, দুর্ভোগে জনজীবন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টানা তিন দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। রবিবার সকাল থেকেও নিকলীর আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি।

ঘন কুয়াশা ও শিশিরে ভিজে অধিকাংশ সড়ক পিচ্ছিল হয়ে পড়েছে। এতে করে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক সেলসিয়াস। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ।

স্থানীয়রা জানান, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কৃষি শ্রমিকদের পাশাপাশি নৌপরিবহন শ্রমিকরাও পড়েছেন চরম বিপাকে। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে ভোর ও গভীর রাতে সড়কের পাশে, বাজারের মোড়ে কিংবা খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে জ্বর, সর্দি, ডায়রিয়া, টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের বাসিন্দা জলিল বলেন, “আজ সারাদিনেও সূর্যের দেখা মেলেনি। দূর থেকে তাকালে মনে হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। তার ওপর প্রচণ্ড শীত।”

শ্রমিক স্বপন মিয়া বলেন, “প্রচণ্ড শীতের মধ্যেও পেটের দায়ে কাজে আসতে হচ্ছে।”
ভ্যানচালক জাহাঙ্গীর মিয়া জানান, “ভোর থেকেই এত ঘন কুয়াশা থাকে যে সামান্য দূরের জিনিসও দেখা যায় না। একটু জোরে চালালেই শরীরের ভেতর শীত ঢুকে পড়ে। রোদ না উঠলে ভ্যান চালানো প্রায় অসম্ভব।”

রিকশাচালক টিপু মিয়া বলেন, “আজ হিমেল বাতাস আর ঘন কুয়াশা অনেক বেশি। যাত্রীও অনেক কম।”

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, আগামী কয়েক দিন শীত ও কুয়াশার তীব্রতা আরও বাড়তে পারে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com