শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

হোসেনপুরে মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
হোসেনপুরে মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, পুকুর দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ধুলজুরি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হেলাল গংরা।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম অভিযোগ করে জানান, তার মালিকানাধীন ১ দশমিক ৮৮ শতাংশ পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পুকুর থেকে মাছ চুরি ও লুটপাট চালানো হচ্ছে। এসব ঘটনায় প্রতিবাদ করায় তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

মামলার নথি ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত হেলাল গংরা ও তার সহযোগীরা একাধিকবার পুকুরে মাছ চুরি ও চাঁদা দাবি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হেলাল গংদের বিরুদ্ধে ৫১৭(১)/২০২৪ নম্বর একটি মামলা দায়ের করেন। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি তিনি হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৮৩) করেন।

এলাকাবাসী আরও জানান, হেলাল গংদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। ১৯৯৪ সালে মাছ চুরির ঘটনায় শামসুদ্দিন মাস্টারের ছেলে শাকিল একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫৫(১)/৯৪)। ওই মামলায় হেলাল গংদের জেল হাজতেও যেতে হয়েছিল বলে স্থানীয়রা দাবি করেন।

বর্তমানে হেলাল গংরা বিভিন্ন এলাকার লোকজন নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ থাকা সত্ত্বেও প্রকাশ্যে চাঁদাবাজি ও লুটপাট চালালেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, “আমি আমার বৈধ ও স্বত্বদখলীয় পুকুরে মাছ চুরির প্রতিবাদ করায় আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com