শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

নিকলীতে তীব্র শীতের মধ্যে বোরো ধান লাগাতে ব্যস্ত কৃষক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
নিকলীতে তীব্র শীতের মধ্যে বোরো ধান লাগাতে ব্যস্ত কৃষক

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শীত ও কুয়াশাচ্ছন্ন থাকায় উপজেলার কৃষকদের স্বাভাবিক কর্মজীবনে দেখা দিয়েছিল স্থবিরতা। তীব্র শীতে ইরি-বোরো ধানের চারা রোপণ নিয়েও বিপাকে পড়েছেন তারা। গত কয়েকদিন ধরে উপজেলায় শীতের তীব্রতা নিয়েই কৃষকরা তাদের জমিতে এখন বোরো ধান লাগানোর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

নিকলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, উপজেলার সাতটি ইউনিয়নে ৩৬ হাজার ২২৫ একর জমিতে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলায় ২ হাজার ১৭০ একর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার একররের ও বেশি জমিতে ধানের চারা রোপণ কাজ হয়েছে।

নিকলীর প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, (৩১ ডিসেম্বর ) বুধবার উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রা কম ও হিমেল বাতাসে কৃষকরা কর্মহীন হয়ে পড়ে। কয়েক দিন পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু হবে।

তাপমাত্রা কম থাকলেও কৃষকরা বসে নেই, কৃষকরা জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সিংপুর গ্রামের দিনমজুর জাহিরুল ইসলাম বলেন, ‘তীব্র ঠাণ্ডায় কাজ করা খুব কষ্টকর হচ্ছে। গরীব মানুষ কাজ না করলে সংসার চালাবো কেমনে।

একই গ্রামের কৃষক হাসান মিয়া বলেন, এ বছর দুই বিঘা জমিতে বোরো ধান আবাদ করার প্রস্তুতি নিয়েছি। কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে বীজতলা থেকে চারা এনে রোপণ করার শ্রমিক পাওয়া যাচ্ছিল না। বেশি টাকা দিয়ে শ্রমিক নিয়ে মাঠে কাজ করছি।

নিকলী উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা আবদুস সালাম বলেন, এ বছর আমরা লক্ষ্যমাত্রার অধিক বীজতলা প্রস্তুত করেছি, যাতে ধানের চারার কোনো সংকট না হয়। তাই এ বছর বোরো ধানের চারার তেমন কোনো সঙ্কট নেই। উপজেলার কৃষক এখন বোরো ধান আবাদের জন্য ব্যস্ত সময় পার করছেন। কিছু ধান চারার বয়স ১ মাসের বেশিও হয়ে গেছে।

চলতি মৌসুমে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকলে বোরো ধানের পর্যাপ্ত ফলনসহ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, চলতি শীত মৌসুমে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশায় কৃষকদের আমরা বীজতলা থেকে শিশির সরিয়ে দিতে পরামর্শ দিয়েছিলাম। জমিতে জমে থাকা অতিরিক্ত পানি বের করে দিতে বলা হয়েছিল। তাছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। যাতে কৃষকরা কোনভাবেই বোরো ধান আবাদ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন না হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলা লাল হয়ে গেলে জিপসাম ও ইউরিয়া সার দিতে বলা হচ্ছে। এতে ভালো ফল পাওয়া গেছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com