শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা।

তৌ‌হিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন।

এস জয়শঙ্করের ঢাকা সফরের ব্যাপারে উপদেষ্টা বলেন, বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। দল মত নির্বিশেষে সব মানুষের মাঝেই খালেদা জিয়ার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। এটা দক্ষিণ এশিয়ার সবাই স্বীকার করে। সে কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশ গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটা একটি শিষ্টাচার, এর বেশি উত্তর না খুঁজতে যাওয়াই ভালো।

জয়শঙ্করের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এস জয়শঙ্করের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। সবার সামনেই আলাপ হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক কিছু ছিল না।

জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা এ বিষয়ে তিনি বলেন, এটার উত্তর আপনাদের ভবিষ্যতে খুঁজতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com