বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

শহীদ নজরুল ইসলাম মেডিক্যালে ২৪ ঘণ্টা চালু থাকবে প্যাথলজি ল্যাব ও ব্লাড ব্যাংক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে
শহীদ নজরুল ইসলাম মেডিক্যালে ২৪ ঘণ্টা চালু থাকবে প্যাথলজি ল্যাব ও ব্লাড ব্যাংক

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ইনডোরে ভর্তি রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) থেকে হাসপাতালের প্যাথলজি ল্যাবরেটরি ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে রাতের যেকোনো সময় রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।

এর আগে হাসপাতালে ব্লাড ব্যাংক ২৪ ঘণ্টা চালু থাকলেও, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলামের নির্দেশনায় এবার প্যাথলজি ল্যাবরেটরিকেও ব্লাড ব্যাংকের পাশাপাশি সার্বক্ষণিক চালু রাখা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি ও রক্ত পরিসঞ্চালন বিভাগের ইনচার্জ মিজবাহ উদ্দিন আহমদ (নিঝুম)। তিনি জানান, খুব শিগগিরই হাসপাতালে বন্ধ থাকা Beacman Coulter (USA) মেশিনটি পুনরায় চালু করা হবে। এ মেশিনের মাধ্যমে নতুন ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরীক্ষা যুক্ত করা সম্ভব হবে এবং প্রতি ঘণ্টায় প্রায় ৮০০টি টেস্টের রিপোর্ট প্রদান করা যাবে।

হাসপাতালের সার্বিক সক্ষমতা জনগণের সামনে তুলে ধরা এবং দালাল ও প্রতারক চক্রের হাত থেকে রোগীদের সুরক্ষিত রাখতে সেবার এ পরিসর আরও সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com