বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

কিশোরগঞ্জে আল হালাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আল হালাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানবিক সেবা ও সামাজিক উন্নয়নে অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল হালাল ফাউন্ডেশন’ কিশোরগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল হালাল ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আজিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মুনিরা হেলথ কেয়ার ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানবতার সেবায় হালাল অর্থ ব্যবহারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমীন এবং নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক ও সুফিয়া মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন। তারা আল হালাল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান।

কিশোরগঞ্জে আল হালাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম বকুলসহ সংগঠনের বিভিন্ন উপদেষ্টা, সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনায় বক্তারা প্রতিষ্ঠার শুরু থেকে পাঁচ বছরের পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের পক্ষ থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মো. রুবেল মিয়া ও দুলাল মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কৃত হন নাইমুর ইসলাম ইমন ও মো. আল হাদিস। মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সৌদি প্রবাসী মো. মাসুদ মিয়াকে “মানবিক যোদ্ধা” বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, আল হালাল ফাউন্ডেশন আগামী দিনগুলোতেও হালাল অর্থের মাধ্যমে আর্ত মানবতার সেবায় আরও বহুদূর এগিয়ে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com