শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

মাহমুদুর রহমান (তুরান)
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে একটি ভেকু (এক্সকেভেটর) মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফসলি জমি কেটে পাশ্ববর্তী জমির ক্ষতি ও জমির উর্বরতা নষ্ট করার অভিযোগে জরিমানার আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় প্রাণপুর গ্রামের কাজী বজলু রহমানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com