শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

সরকারি উদ্যোগে আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তি শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
সরকারি উদ্যোগে আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তি শুরু

আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এক মাসেরও কম সময় আগে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।

নতুন করে বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার আবেদন আহ্বান করে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গণবিজ্ঞপ্তি জারি করেছে বলে বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানিয়েছেন।

সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, “নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।”

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও জানিয়েছেন তিনি।

তবে কতগুলো স্কুল-কলেজ এমপিওভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কিছু বলেননি এ কর্মকর্তা।

মোরশেদ আলী বলেন, “কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে সে সিদ্ধান্ত সরকারের; সরকার আর্থিক সক্ষমতা অনুযায়ী ও নীতিমালার আলোকে এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com