শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশের অনড় অবস্থান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশের অনড় অবস্থান

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ক্রিকেটার ও দেশের নিরাপত্তা—দুটো বিষয়েই কোনো আপস করা হবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কি না তা নিয়ে পরামর্শ নিতে বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা।

আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা—এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা আয়োজনকারী দেশ শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।”

তিনি আরও জানান, “এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।”

উল্লেখ্য, এই মন্তব্যের প্রেক্ষিতে বোর্ড ও সরকারি পক্ষের উদ্দেশ্য স্পষ্ট—ক্রিকেটারদের সুরক্ষা এবং দেশের মর্যাদা বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে, এবং আইসিসির সঙ্গে আলোচনার মাধ্যমে বিকল্প ব্যবস্থা খুঁজে দেখা হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com