শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানালো তিতাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের এই সংকটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দা রুমানা। তিনি গৃহকর্মীর কাজ করেন। সব বাড়িতে কাজ শেষে নিজের বাসায় ফিরে দিবাগত রাত একটার দিকে গ্যাস পান তিনি। লাইন দিয়ে সেই গ্যাসে রান্না করতে হয়। সারা দিন গ্যাস থাকে না। স্বল্প আয়ে সংসার চলে তাঁর। তাই বিকল্প ব্যবস্থার উপায় তাঁর নেই।

রাজধানীর মিরপুরে এলাকায় থাকেন রহিমা। তিনি বলেন, সকালে অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন গ্যাসের চুলা টিমটিম করে জ্বলে। সেই অল্প জ্বালে রান্না হতে অনেক সময় লাগে। সারা দিনই গ্যাস থাকে না। আসে রাত ১১টার পরে। তখন প্রতিবেশীদের অনেকে রান্না করেন। এখন তিনি রাইস কুকারে কিছু রান্না করছেন। তিনি বৈদ্যুতিক চুলা কিনবেন বলে ভাবছেন।

রাজধানীর নিকেতন এলাকার বাসিন্দা সাদিয়া বলেন, খুব সকালে সামান্য গ্যাস থাকে। এই গ্যাস দিয়ে সকালের রান্না কোনোমতে চালানো যায়। এরপর চুলা আর জ্বলেই না। দুপুরের খাবার বাইরে থেকে কিনে খেতে হয়। বিকেল বা সন্ধ্যার দিকে গ্যাস আসে। তবে গ্যাসের চাপ খুবই কম থাকে। তখন রাতের রান্না করা যায়।

মিরপুর-২ নম্বরের দক্ষিণ মণিপুরের বাসিন্দা মো. আবু হুরাইরাহ্ বলেন, সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত গ্যাস পাওয়া যায়। সারা দিন আর থাকে না। বিকেলে বা সন্ধ্যার দিকে গ্যাস আসে। তবে চাপ থাকে খুবই কম। এ কারণে রান্না নিয়ে খুবই সমস্যা হচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ফাতেমা তুজ জোহরা থাকেন খিলগাঁও এলাকায়। খুব সকালে ছাড়া বাকি সময় গ্যাস থাকে না বলে জানান তিনি। তাই সকাল ছয়টায় উঠে তাঁদের রান্না করতে হয়। এ অবস্থায় রান্নার জন্য তাঁদের ভরসা বৈদ্যুতিক চুলা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকার কথা জানায়। বিজ্ঞপ্তিটি তিতাস গ্যাস কর্তৃপক্ষের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। এ ছাড়া ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম আছে। এ কারণে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, গ্যাসের স্বল্পচাপের এই সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com