শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

তাড়াইলে ট্রাক্টরের ধাক্কায় নিহত তিন সন্তানের জনক দুলাল মিয়া

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
তাড়াইলে ট্রাক্টরের ধাক্কায় নিহত তিন সন্তানের জনক দুলাল মিয়া
কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দুর্ঘটনায় তিন কন্যা সন্তানের জনক দুলাল মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। দুলাল মিয়া ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুলাল মিয়া মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.
নিহতের স্বজনরা জানান, দুলাল মিয়া ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভারী যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধেরও দাবী জানান তারা প্রশাসনের কাছে।
.
তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটি বোঝাই ট্রাক্টরটি আটক করেছে। চালককে সনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com