শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কিশোরগঞ্জের আরও দুইজন

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে কিশোরগঞ্জের আরও দুইজন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে করা একটি আপিল আবেদন খারিজ করেছে কমিশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে নির্বাচন কমিশন মোট ৪১টি আবেদন মঞ্জুর করে। এদিন ২৪টি আবেদন নামঞ্জুর করা হয় এবং চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ শুনানি শেষে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানান।

আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন— কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শফিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ুম।

এ ছাড়া কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার বিরুদ্ধে হলফনামায় অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

হাসনাত কাইয়ুম বলেন, প্রাথমিক যাচাইয়ে ১০ জন ভোটারের মধ্যে ছয়জনকে পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেওয়া হয়েছিল। পরে প্রশাসন ও পুলিশের সঙ্গে মাঠপর্যায়ের তদন্তে জানা যায়, ভোটাররা ভয় পেয়ে তাকে চেনেন না বা স্বাক্ষর দেননি বলে জানিয়েছেন। আপিল শুনানিতে দুইজন ভোটারকে নির্বাচন কমিশনের সামনে হাজির করা হলে কমিশন তাদের বক্তব্য যাচাই করে আপিল মঞ্জুর করেন এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের সময়কার একটি মামলার তথ্যসংক্রান্ত জটিলতার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। আজ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করায় নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা বলেন, আমার আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল অভিযোগ করেছিলেন যে আমার মনোনয়নপত্রে স্বাক্ষর নেইসহ একাধিক ভুল রয়েছে। তবে আমার মনোনয়নপত্রে সবকিছু সঠিক ছিল। আজ নির্বাচন কমিশন আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রেখেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com