শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

নওগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনার লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
নওগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনার লিফলেট বিতরণ

ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও স্থানীয় বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, আজিম উদ্দিন ও রনি; স্থানীয় সাবেক ফুটবল খেলোয়াড় সাজ্জু; সাবেক ক্রিকেটার রুহুল কুদ্দুস পলাশ ও অপুসহ আরও অনেকে।

লিফলেট বিতরণকালে বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ক্রীড়া শিক্ষক নিয়োগ, ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গ্রামাঞ্চলে খেলার মাঠের সুব্যবস্থা করা এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলার সুযোগ নিশ্চিতকরণসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক বলেন, ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিএনপির যে ভাবনা, তা দীর্ঘমেয়াদি উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং খেলোয়াড়দের ভবিষ্যৎকে নিরাপদ করার ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলা শুধু শখ নয়, নতুন প্রজন্মের জন্য একটি মর্যাদাপূর্ণ ও অনুপ্রেরণামূলক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে। এতে ক্রীড়াঙ্গনে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, ছেলে ও মেয়েদের সমান সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এ লক্ষ্যেই ক্রীড়া উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনাগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com