সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইল প্রশাসনের উদ্যোগে গণভোট বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অবহিতকরণ সভা

রুহুল আমিন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
তাড়াইল প্রশাসনের উদ্যোগে গণভোট বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অবহিতকরণ সভা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন গণভোট–২০২৬ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন।

সভায় গণভোটের লক্ষ্য ও গুরুত্ব, ভোটগ্রহণ পদ্ধতি এবং এ প্রক্রিয়ায় গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট প্রদান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণায় গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে। সঠিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।

সভায় বক্তারা গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com