সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

কিশোরগঞ্জে মাদকের অপব্যবহার রোধে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে মাদকের অপব্যবহার রোধ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের স্লোগান ছিল ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে ঘরে চল’ এবং ‘ঘরে ঘরে আওয়াজ তুলুন জীবনের প্রতি হ্যাঁ, মাদকের প্রতি না’।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উৎসাহিত করা।

ম্যাচটি উদ্বোধন ও উপভোগ করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন। এসময় তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রীতি ম্যাচে কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক দুটি দল অংশগ্রহণ করে। খেলাটি ছিল অত্যন্ত উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়াভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com