সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে খেজুরসহ ফলের দোকানে অভিযান, এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

রুহুল আমিন
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
তাড়াইলে খেজুরসহ ফলের দোকানে অভিযান, এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে খেজুরসহ বিভিন্ন ফলের দোকানে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। এ সময় তাড়াইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

অভিযানকালে মূল্যতালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ফলের দোকানের মালিক মাইজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকারনামা নেওয়া হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ বিশেষ তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন মৌসুমি ফল, বিশেষ করে খেজুরের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, খেজুরের প্রতিটি বক্সের ওপর খেজুরের নাম ও মূল্য ট্যাগ আকারে সংযুক্ত রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘনের কারণে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com