সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৬ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা 

রুহুল আমিন
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি ইফতার সামগ্রীর দোকানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হোটেল অপরিচ্ছন্ন রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং খাবার খোলা অবস্থায় (ঢাকনা ছাড়া) সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় জরিমানা করা হয়। তাড়াইল সদর বাজারের ব্যবসায়ী সাচাইল গ্রামের আলী আখতার, কালনা গ্রামের তাহের উদ্দিন, আবদুল মতিন এবং দারিয়াপুর গ্রামের সুমন মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন—মায়ের দোয়া হোটেলের স্বত্বাধিকারী আজিজুল ইসলাম এবং রানা হোটেলের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। অভিযানে মোট ছয়জন ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার জানান, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি ইফতার সামগ্রীর দোকানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হোটেল অপরিচ্ছন্ন রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং খাবার খোলা অবস্থায় (ঢাকনা ছাড়া) সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় জরিমানা করা হয়।

তাড়াইল সদর বাজারের ব্যবসায়ী সাচাইল গ্রামের আলী আখতার, কালনা গ্রামের তাহের উদ্দিন, আবদুল মতিন এবং দারিয়াপুর গ্রামের সুমন মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন—মায়ের দোয়া হোটেলের স্বত্বাধিকারী আজিজুল ইসলাম এবং রানা হোটেলের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।

অভিযানে মোট ছয়জন ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার জানান, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com