মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রী রিমা ধর্ষণ-হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৮৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গাংধোয়ারচর গ্রামে স্কুলছাত্রী স্মৃতি আক্তার রিমার (১৪) ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) ও উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি আয়োজনে পৌরসদর ঈদগাহ গেটের সামনে পাকুন্দিয়া-ঢাকা সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পিডিপির চেয়ারম্যান আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া, জনতা ব্যাংক লিমিটেড পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মো.আশরাফুল মোনায়েম, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, নিহত রিমার মামা মুছলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা সুজন দেওয়ান, এমএস আল মামুন, সাকিবুল হাসান মুন্না ও মাহবুব আজাদ তন্ময় প্রমুখ। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ঘটনার চার দিন পার হয়ে গেলেও এখনো সকল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে স্কুলছাত্রী রিমার ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অচিরেই আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com